প্রিয়জনকে মেসেজ পাঠানোর সংখ্যা সীমিত করছে টুইটার

২২ জুলাই, ২০২৩ ১৯:৩১  

মেসেজ পাঠানোর ক্ষেত্রে সংখ্যা সীমা বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের টুইটার। ভুয়া অ্যাকাউন্ট থেকে 'স্প্যাম বার্তা' কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষদের মেসেজ বা বার্তা পাঠানোর ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যা সীমা নেই। কিন্তু এবার মেসেজ পাঠানোর ক্ষেত্রে সেই সীমা বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের টুইটার।

এক টুইটে টুইটারের পক্ষ থেকে বলা হয়, ভুয়া অ্যাকাউন্ট থেকে 'স্প্যাম বার্তা' কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আনভেরিফায়েড বা যাচাই করা নয় এমন সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে মেসেজের সংখ্যা বেধে দেওয়া হবে।

তবে যারা প্রিয়জনকে সীমাহীন বা আনলিমিটেড মেসেজ পাঠাতে চান তাদেরকে টুইটার ব্লু মেম্বারশিপ কিনতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিবিটেক/বিএমটি